SilageBD খামারভেস্ট টিমের উদ্যোগ
কাছ থেকে খামারভেস্টের ভুট্টার সাইলেজ: কুচি করা কাণ্ড, পাতা আর ভুট্টার দানা
খামারভেস্টের ভুট্টার সাইলেজ, কাছ থেকে। কুচি করা কাণ্ড আর পাতার সঙ্গে ভুট্টার দানাও দেখা যাচ্ছে।

সাইলেজ নিয়ে আপনার প্রশ্নের সহজ উত্তর

সাইলেজ কী, কীভাবে বানায়, গরুকে কতটা দেবেন, ভালো আর নষ্ট সাইলেজ কীভাবে চিনবেন, এসব প্রশ্নের উত্তর এখানে সহজ বাংলায় পাবেন। প্রতিটি তথ্য কোথা থেকে নেওয়া, লেখার নিচে তার লিংক দেওয়া থাকে।

The silage reference for Bangladesh, in Bengali and English.

আমরা কেন এটা করছি

দেশে চারণভূমি কমছে, গরুর খাবারের খরচ বাড়ছে, আর বর্ষা বা খরার সময় কাঁচা ঘাস মেলে না। ঠিকমতো বানানো সাইলেজ মাসের পর মাস রেখে খাওয়ানো যায়, তাই মাঠে ঘাস না থাকলেও গরুর সবুজ খাবারের জোগান থাকে। কিন্তু সঠিক তথ্যের অভাবে খামারিদের প্রায়ই শোনা কথার ওপর চলতে হয়, আর ভুলের দাম দিতে হয় নিজের পকেট থেকে।

আমরা চাই দেশের প্রতিটি খামারি সাইলেজ আর গো-খাদ্য নিয়ে যাচাই করা তথ্য সহজ বাংলায় হাতের কাছে পান। দেশ-বিদেশের গবেষণা থেকে যা কাজের, তা বাংলাদেশের মাঠ, মৌসুম আর টাকার হিসাবে সাজিয়ে দিই।

লক্ষ্য একটাই: খামারির খরচ আর ঝুঁকি কমুক, আর দেশের পশুপালন টেকসই হোক।

এই সময়ে কী করবেন (কার্তিক-অগ্রহায়ণ)

বিষয় ধরে দেখুন

নতুন গাইড

সব গাইড দেখুন

এই বিষয়ে আপনার প্রশ্ন আছে?

আপনার নম্বর কাউকে দেওয়া হবে না, শুধু উত্তর জানাতে ব্যবহার হবে। উত্তরগুলো নাম ছাড়া প্রশ্নোত্তর পেজে দেওয়া হয়।

লেখাগুলো যেভাবে সাজানো

প্রথমে দুই-তিন লাইনে সরাসরি উত্তর। তারপর বিস্তারিত: দেশ-বিদেশের গবেষণা কী বলে, বাংলাদেশে কী তথ্য আছে, আর আপনার খামারে এর মানে কী। কোনো বিষয়ে বাংলাদেশের তথ্য না পেলে সেটাও খোলাখুলি লিখে দিই।

সাইটটি কারা চালায়

খামারভেস্ট সাইলেজের টিম এই সাইটটি চালায়। এখানে কিছু বিক্রি হয় না, দামও লেখা হয় না। সাইলেজ কিনতে চাইলে silage.khamarvest.com। আমরা কোন নিয়ম মেনে লিখি, দেখুন এখানে।