সম্পাদনা: মীর ইশতিয়াক
কাটার দিনে মাঠে সঙ্গে রাখার এক পাতার শিট: মিল্কলাইন, মুঠো চাপ পরীক্ষার ঘর, শিশির-কুয়াশার কথা, চপার-বস্তা-লোক, আর বস্তা ভরার ধাপ।
প্রিন্ট করলে শুধু নিচের শিটটা ছাপা হবে, A4 কাগজে এক পাতায়।
ভুট্টা কাটার দিনের চেকলিস্ট
তারিখ মাঠ/জমি কে দেখলেন
১. দানা আর মিল্কলাইন
- মাঠের ৫-৬ জায়গা থেকে ছড়া নিলাম (ধারের সারি আর নিচু জায়গা বাদ)
- ছড়া মাঝখান থেকে ভেঙে ওপরের অর্ধেকের দানা দেখলাম (টোল না পড়লে রেখা থাকে না)
- রেখা: নেই শুরু অর্ধেক তিন-চতুর্থাংশ দুধ শেষ
- মিল্কলাইন একা ভরসা নয় (ওহাইও স্টেট ইউনিভার্সিটি)। রেখা অর্ধেকের কাছে এলে কয়েক দিন পরপর ছড়া ভেঙে দেখুন, আর নিচের মুঠো চাপ পরীক্ষা মিলিয়ে নিন।
২. মুঠো চাপ পরীক্ষা
- কুচি ভুট্টা এক মুঠো, জোরে চেপে কিছুক্ষণ ধরে রাখুন, তারপর মুঠো খুলুন। ফল:
- পানি ঝরল বা অল্প বেরোল। এখনো কাঁচা, কাটব না
- পানি প্রায় বেরোল না, দলা আকার ধরে রাখল। এখনো একটু ভেজা
- পানি বেরোল না, দলা ধীরে ভাঙল। মাঝামাঝি, ভালো অবস্থা
- দলা সঙ্গে সঙ্গে ভাঙল। বেশি শুকনো
- আমার নমুনার ফল: (মোটা পরীক্ষা, ল্যাবের মাপ নয়)
৩. শিশির, কুয়াশা, কাদা
- ভুট্টা বেশি ভেজা হলে কাটব না, অপেক্ষা করে আবার নমুনা দেখব
- কুয়াশা কেটে বেলা বাড়ার পর নমুনা নিলাম
- মাঠে কাদা থাকলে গাড়ি-ট্রলি ঢোকাব না, কুচিতে মাটি মিশবে
৪. আগে থেকে তৈরি
- ভাড়ার চপার ঠিক, তারিখ ফোন
- বস্তা/ড্রাম টি গোনা, সুতলি বা মজবুত দড়ি আছে
- লোক জন, ভরা এক দিনেই শেষ করার ব্যবস্থা
৫. বস্তা ভরার ধাপ
- এক হাত পরিমাণ কুচি ঢেলে হাতে বা হাঁটুতে ঠেসে নিন, আবার ঢালুন।
- কোণ আর কিনারা বেশি ঠাসুন, ওখানেই ঢিলা থাকে।
- মাটিতে পড়া কুচি সঙ্গে সঙ্গে তুলে নিন।
- মুখ বাঁধার আগে বস্তার ওপর ভর দিয়ে বাতাস ঠেলে বের করুন।
- সুতলি দিয়ে শক্ত করে, কয়েক পাক বাঁধুন।
silagebd.com · silagebd.com/tools/print/katar-checklist · সূত্র: silagebd.com/guides/dry-matter
এই বিষয়ে আপনার প্রশ্ন আছে?
তথ্যসূত্র
- University of Wisconsin-Madison, Wisconsin Corn Agronomy: Plant indicators for determining corn harvest date (corn.agronomy.wisc.edu)
- Ohio State University (C.O.R.N. Newsletter 2014-28): Corn Silage Harvest Timing (agcrops.osu.edu)
- South Dakota State University Extension: Harvesting Silage on a Wet Year, Moisture is Critical (extension.sdstate.edu)
- University of Wisconsin Extension, Focus on Forage: Managing Forage in Silo Bags (Craig Saxe) (fyi.extension.wisc.edu)