SilageBD খামারভেস্ট টিমের উদ্যোগ

সম্পাদনা: মীর ইশতিয়াক

বস্তা রাখার জায়গা, ইঁদুর-পাখির ফুটো দেখা, টেপ, এপ্রিল-মের গরম আর বর্ষার মেঝে নিয়ে এক পাতার শিট, সঙ্গে ৪ সপ্তাহের দেখার ছক।

প্রিন্ট করলে শুধু নিচের শিটটা ছাপা হবে, A4 কাগজে এক পাতায়।

সাইলেজের বস্তা রাখার চেকলিস্ট

বস্তা ভরার তারিখ জায়গা

১. রাখার জায়গা

  • শক্ত জায়গা, যেখানে বৃষ্টির পানি দাঁড়ায় না। নিচু আর পানি জমার জায়গা নয়
  • গাছপালা আর বনের ধার থেকে দূরে
  • চারপাশে ফাঁকা জায়গা, আগাছা কাটা
  • ছড়ানো কুচি, দানা বা খাবার পরিষ্কার
  • গরু-ছাগল আর শিশুদের নাগালের বাইরে। গরুর ঘর বা খড়ের গাদার কাছে নয়
  • এপ্রিল-মের গরমে ছায়ায় বা ঘরের ভেতর
  • বর্ষায় মেঝে ভেজা বা পানি-জমা নয়, দরকারে আগে উঁচু জায়গা ঠিক রাখুন

২. রোজ দেখুন (ইঁদুর, পাখি, ফুটো)

  • বস্তার গা ঘুরে দেখুন, বিশেষ করে ওপরের দিক আর মাটির কাছের কোণ
  • খুঁজুন: কুটি কুটি প্লাস্টিক, চিবানো দাগ, পাশে সাইলেজের গুঁড়ো, ইঁদুরের বিষ্ঠা, পাখির পায়ের ছাপ
  • মুখ বাঁধা সুতলি ঢিলা হয়নি তো
  • ফুটো পেলে সঙ্গে সঙ্গে টেপ দিন। সাধারণ টেপ টেকসই নয়, তাই ওই বস্তা আগে খাওয়ানোর কথা ভাবুন
  • প্রথম কয়েক দিন বস্তা ফুলে উঠলে বন্ধ ঘরে মুখ লাগিয়ে খুলবেন না

৩. চার সপ্তাহের দেখার ছক

রোজ দেখে ঘরে টিক দিন। ফুটো পেলে আর টেপ দিলে শেষের দুই ঘরে লিখুন।

সপ্তাহশুরুর তারিখ১২৩৪৫৬৭ফুটো পেলামটেপ দিলাম
১
২
৩
৪

silagebd.com · silagebd.com/tools/print/bosta-rakha-checklist

এই বিষয়ে আপনার প্রশ্ন আছে?

আপনার নম্বর কাউকে দেওয়া হবে না, শুধু উত্তর জানাতে ব্যবহার হবে। উত্তরগুলো নাম ছাড়া প্রশ্নোত্তর পেজে দেওয়া হয়।

তথ্যসূত্র

  1. University of Wisconsin Extension, Focus on Forage: Managing Forage in Silo Bags (Craig Saxe) (fyi.extension.wisc.edu)
  2. FAO: Making silage in small bags (Zimbabwe trial) (fao.org)
  3. Banglapedia (Asiatic Society of Bangladesh): Climate (en.banglapedia.org)